কুয়াশা যখন

 



এক.

আব্দুল বাশারের পাঁচতলা বাড়ি। পরিবার-সমাজ-চারপাশ, সব জায়গায় সফল। সুখী একজন মানুষ। ইচ্ছা ছিল মিরপুরের দশ কাঠা জমিতে আবাসিক হোটেল বানাবেন। এতদিন সেখানটায় বস্তি বানিয়ে ভাড়া চলছিল। কিন্তু গত সপ্তাহ থেকে মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য এক চিন্তা। একমাত্র মেয়ের বিয়ে। ভালো পাত্র। তেমন দাবি দাওয়া নেই। কেবল একটা বাড়ি চাই। বাশার সাহেব ভাবেন- মিরপুরের জমিতে বাড়ি করে জামাইয়ের হাতে তুলে দিবেন। ...লোকজন দিয়ে খবর পাঠান বস্তি খালি করে দিতে।

দুই.

বস্তিবাসী সময় চায় এক সপ্তাহ। বাশার সাহেব সম্মতি দেন। বস্তির লোকদের উৎকণ্ঠা বাড়ে। কোথায় যাবে? কী করবে? অসংখ্য চিন্তা। অনেক হাঁটি-পানিতে পোড়াতে থাকে। কেবল বৃদ্ধ শাহাবুদ্দিন বাউশ বছরের ছেলে হোসেন আলী করে অন্য চিন্তা। শাহাবুদ্দিন রাজি হয়। সব কিছু হয় গোপনে। ...পরদিন সকালে জিকির শুরু করে হোসেন আলী। সাথে যোগ দেয় শাহাবুদ্দি। লোকজন ছুটে আসে চারপাশ থেকে। একটি উঁচু টিবিকে ঢেকে দেয়া হয়েছে লাল রঙের শালু কাপড় দিয়ে। আগরবাতি জ্বলছে। লোকজনের মুখে নানান কাহিনী উঁকি করে। ...ছোট পীর সাহেব মাজুর, ... বড় পীর সাহেব খোদাও হোসেন আলী; খালেক হোসেন আলী। মানুষের আনাগোনা বাড়তে থাকে। বস্তি খালি হয় না।

তিন.

খবর শুনে আব্দুল বাশারের মাথা চক্কর দিয়ে ওঠে। ছুটে চলেন বস্তিতে। মানুষের ভীড় ঠেলে সামনে যান তিনি। দেখেন লাল শালুর আবরণে ঢাকা কবর। চারপাশে ঘেরা দেয়া হয়েছে। অনেক জিকির করছে, তালে তালে। বাকিরা মাথা নিচু করে দাঁড়িয়ে। অন্যরকম পরিবেশ। কেউ কেউ দিয়ে যাচ্ছে মোমবাতি, আগরবাতি, গোলাপজল কিংবা টাকা-পয়সা, চাল। বাশার সাহেবের মন কেমন জানি অস্থির হয়ে ওঠে। হঠাৎ মনে পড়ে বিশ বছর আগের কথা। ... একটু খুন। চিৎকার। রক্ত। বিনিময়ে দশ কাঠা জমি। আজ অজানা এক আশঙ্কা গ্রাস করে তাকে। লাল শালু কাপড়ের মাঝে তিনি খুন-হয়ে যাওয়া লোকটির মুখচ্ছবি দেখতে পান। মনে হয় লোকটি এক্ষুণি তার সব অপকর্মের কথা ফাঁস করে দিবে। তারপর সমবেত জনতা শাস্তি দিবে তাকে। ...বাশার সাহেবের শঙ্কা বাড়তে থাকে। সমস্ত শরীর ঘামছে। বস্তি নিয়ে তিনি কোন কথাই বললেন না। চুপচাপ ফিরে চলেন আপন গন্তব্যে।

___

সাপ্তাহিক চলতিপত্র

২০০০ অথবা ২০০১ সাল।


0 মন্তব্য:

ব্র্যান্ড বিষয়ক

রোলেক্স মার্ডার

বানোয়াট গল্প

ছাদের কার্ণিশে কাক

অথবা গল্পহীন সময়

ব্লগবাসী

লোড হচ্ছে…

© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008