পাঠ প্রতিক্রিয়া ।
Saturday, August 20, 2016
রবিন জামান খানের উপন্যাস। বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে ২০১৬ সালে। দু’শ পৃষ্ঠার কাছাকাছি বই। তাই ফিনিক্সের মতো বাহুল্য নেই। গল্পটা সাদামাটা । ...
রবিন জামান খানের উপন্যাস। বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে ২০১৬ সালে।
দু’শ পৃষ্ঠার কাছাকাছি বই। তাই ফিনিক্সের মতো বাহুল্য নেই।
গল্পটা সাদামাটা।
“পুলিশের সিনিয়র এএসপি মারুফের সাথে তুচ্ছ ঝগড়া হবার পর পরই খুন হয়ে যায় মিডিয়া ব্যক্তিত্ব জাকির আদনান। ডিপার্টমেন্ট থেকে মিডিয়া, এমনকি খোদ হোম মিনিস্টারও উঠে পড়ে লাগে ওকে খুনি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যে। এমন পরিস্থিতিতে বড় কর্তা তাকে সাসপেন্ড না করে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেন সত্যিকারের খুনিকে খুঁজে বের করার জন্যে। ডিপার্টমেন্টের এক জুনিয়র আর এক আইটি এক্সপার্টের সহায়তায় খুনিকে খুঁজে বের করার জন্যে মাঠে নামে সে। ওদের হাতে সময় আছে মাত্র আটচল্লিশ ঘন্টা।”
যেহেতু ৪৮ ঘন্টার টাইম ফ্রেমের মধ্যে রহস্য সমাধান করতে হয়েছে, এ জন্য আছে ব্যাপক নাটকীয়তা। কিছু খাপছাড়া ব্যাপার স্যাপারও আছে – যেমন স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে নিশ্চিত হলেন হাসান খুন করেনি। কিংবা কায়সার কীভাবে জেনেছিল তার বোনকে খুন করেছে জাকির?
তবে রবিন জামান খানের গদ্য ভালো।
আবারও একই কথা – বাতিঘরের বইয়ে সম্পাদনার বড় অভাব। বানান ভুল (‘ভয়াভহ’) নয়, বাক্য গঠনেও অনেক সমস্যা। মারুফ যখন বারবার মরুফ হয়ে যায়, বিরক্ত লাগে।
তবে একটানা পড়তে পেরেছি।
রেটিং ৩/৫।