এ বছর শুরুর দিকে হুমায়ূন আহমেদের “হিমু” নিয়ে লেখা সব উপন্যাস পড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। শুরুও করেছিলাম। ২১টা বই পড়লাম। পড়া শেষ তাৎক্ষণিক প্রত...
এ বছর শুরুর দিকে হুমায়ূন আহমেদের “হিমু” নিয়ে লেখা সব উপন্যাস পড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। শুরুও করেছিলাম। ২১টা বই পড়লাম। পড়া শেষ তাৎক্ষণিক প্রতিটি বই নিয়ে অল্প বেশি নোট রাখা। এ পোস্ট সেসব নোটেরই সংকলন।
১) ময়ুরাক্ষী | ৫ ফেব্রুয়ারি ২০১৬
ময়ুরাক্ষী হুমায়ূনের হিমু বিষয়ক প্রথম উপন্যাস।
পড়েছিলাম অনেক আগে।
ইদানিং মাথায় চেপেছে একটানা হিমু আর মিসির আলি সব পড়বো। তারই অংশ হিসাবে ময়ুরাক্ষী
পাঠ।
হুমায়ূন শুরুতে প্ল্যান
করেছিলেন কিনা জানি না, তবে ময়ূরাক্ষীতে হিমুর
অনেক কিছু ভূমিকা হিসাবে দেয়া আছে।
০১। জাস্টিস সোবাহানের
স্ত্রী ভুলে হিমুকে টুটুল ডেকে গাড়িতে তোলে। হিমুও বিভ্রান্ত করে তার হাসিতে।
সেখান থেকে থানায় হস্তান্তর। সোবাহানের মেয়েও ছিল। নাম জানা যায় মীরা। এই মীরার
সাথে পরে হিমুর কয়েকবার অসমাপ্ত ফোনালাপ হয়। মীরা হিমুর জন্য অপেক্ষা করে
০২। হিমুর সেদিন দুপুরে ফার্মগেটে ফুপুর বাসায়
দাওয়াত ছিল। কারণ,
ফুপাতো বোন রিনকির বিয়ে ঠিক হয়েছে।
০৩। ফুপাতো ভাই বাদল এইচএসসি দিবে ৩য় বারের মতো।
কিন্তু কিছু একটা ভজঘট লেগে যায়, দিতে পারে না। বাদল খুব হিমুভক্ত।
০৪। হিমুর শৈশবের কথা আছে। বাবা তাকে মহাপুরুষ
করতে চেয়েছিলেন,
বিভিন্ন উপদেশনামা দিয়ে গেছেন। বাবার মৃত্যুর পরে দাদা এসে নিয়ে যায়
হিমুকে। নাম দেয় চৌধুরী ইমতিয়াজ, টুটুল। কিন্তু, হিমুর বাবার ইচ্ছা মতো হিমুকে তার মামা এসে নিয়ে যায়। মামারা ৩ ভাই। পিশাচ
শ্রেণীর লোক। ব্যাপক স্বাধীনতায় হিমু বড় হতে থাকে। মামার মৃত্যুর পরে হিমু এসে
ফুপুর বাসায় থাকে।
০৫। হিমু পরে থাকে মজিদের সাথে মেসে। মজিদের গল্প
অল্প পরিসরে বলা আছে।
০৬। হিমুর মাকে হিমুর বাবা খুন করেছিলেন, এটার ইংগিত আছে।
০৭। রূপার সাথে প্রথম দেখার বিস্তারিত আছে। তবে
অনেকটা ভূমিকার মতোই...
০৮। হিমুর একটা ব্যক্তিগত নদী আছে, নাম ময়ুরাক্ষী। এই নদীর নাম কীভাবে এলো, কে দিলো তা
বলা আছে।
এই উপন্যাসে হিমুর জামায় পকেট আছে। মানিব্যাগ আছে।
সময়ের সাথে অনেক কিছু পালটায়। তখন মোবাইল ফোন ছিল
না। “ওয়ান সেভেনে” রিং করে জাস্টিস সোবাহানের বাসায় ফোন করে মীরার সাথে কথা বলার
ব্যাপারটা এ সময়ের পাঠকের কাছে অস্পষ্ট মনে হবে।
২) দরজার ওপাশে | ৭ ফেব্রুয়ারি ২০১৬
এই উপন্যাসটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল।
হুমায়ূনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছিল এক জজ।
সঠিক রেফারেন্স মনে পড়ছে না। তবে এটা মনে পড়ছে যে এই উপন্যাসে নাকি ছিল – “সম্ভবত
সব জজরাই ঘুষ খান”। এরকম কিছু পেলাম না বইতে। তবে এক জায়গায় হিমুর ছোট মামা বলেছে
“আগে জাজ সাহেবরা টাকা খেত না। এখন খায়। অনেক জাজকে দেখেছি কাতলা মাছের মতো হা করে
থাকে।“
হুমায়ূন এই জায়গা পরের কোনো সংস্করণে এডিট করেছেন
কিনা জানি না।
দরজার ওপাশে খুব দূর্বল উপন্যাস। মনে রাখার মতো
কিছু নেই। পড়েই ভুলে যেতে হবে। মনে কোনো কিছু দাগ কাটে না। হিমুর বন্ধু জহিরের
বাবা মোবারক হোসেন মন্ত্রী। মন্ত্রীত্ব হারিয়ে ফাঁসির রায় হলে, হিমুর একটা ইচ্ছা পূর্ণ করে যান তিনি। ফাঁসির ঠিক আগ মুহূর্তে ফাঁসির
আসামীর চোখের মুখের অভিব্যক্তি কেমন তা দেখার খুব ইচ্ছা ছিল হিমুর।
এ উপন্যাসেও হিমুকে থানায় যেতে হয়েছে। ওসির
ক্যান্সারাক্রান্ত স্ত্রী রানুকে দেখতে হাসপাতালে যেতে হয়েছে।
রিনকি স্বামীর সাথে আমেরিকা চলে গেছে। বাদল
মহাপুরুষ হওয়ার সাধনা করে যাচ্ছে। ফুপার মদ্যপান বেড়ে গেছে। ফুপুর সাথে দূরত্ব
বাড়ছে।
উপন্যাসের বড় একটা অংশ হিমুর বন্ধু রফিকের চাকরি
সংক্রান্ত। প্রশ্নের জবাব দেয় না, এমন স্বভাব রফিকের। নারায়নগঞ্জ
থাকে। স্ত্রী যুথী। রফিকের মা মারা যায়। শেষ পর্যন্ত মোবারক হোসেনের সুপারিশে রফিক
চাকরী ফিরে পায় (যদিও উপন্যাসে তা স্পষ্ট করা হয়নি, কারণ
হিমু খবর নিতে যায়নি আর।)
দুজন মানুষ এ পর্যন্ত হিমুর শিষ্যত্ব গ্রহণ করেছে
– বাদল এবং ঐ ফার্নিচার স্টোরের কর্মচারী – যেখান থেকে হিমু ফোন করে। এই হলো
মুশকিল ফার্নিচার স্টোরের নাম কিংবা কর্মচারীর নাম মনে পড়ছে না। দরজার ওপাশে’র
এটাই বড় দূর্বলতা -
মনে দাগ কাটে না কিছু।
রূপাকে তেমন দেখা যায়নি এ উপন্যাসে। একবার ফোনে
কথা বলেছে হিমু। জহিরের বোন, মানে মন্ত্রী মোবারক হোসেনের মেয়ে
– তিতলী এসেছে।
হুমায়ূনের তীক্ষ্ম হিউমারের কয়েক ঝলক পেলাম।
নারায়ণগঞ্জ থানার ওসি হিমুর দাঁড়ি, গোঁফ, ভুরু কামিয়ে দিয়েছে। লঞ্চের ছাদে ঘুমাতে গিয়ে
কোত্থেকে কই চলে গেলো হিমু! এরপর –
চেহারায় ভৌতিক ভাব সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়েছি গত রাতে। স্টিমারে করে ফিরছি। ফার্স্টক্লাসের ডেক কেমন দেখার জন্যে উঁকি দিলাম। ডেক ফাঁকা। অল্পবয়েসী এক মা তার বাচ্চা কোলে নিয়ে বসে আছে। বাচ্চাটা হাত-পা ছুড়ছে এবং বিকট চিৎকার করছে। বাচ্চার বাবা বিব্রতমুখে এক গ্লাস পানি হাতে পাশে দাঁড়ানো। আমাকে দেখে বাচ্চা চোখ তুলে তাকাল। আর ঠিক তখন বাচ্চার মা নিচু গলায় বলল, ‘চুপ কর সোনা। চুপ না করলে ঐ ভূত তোমাকে খেয়ে ফেলবে।’
বাচ্চা চুপ করে গেল। আতঙ্কগ্রস্ত হয়ে মা’কে জড়িয়ে ধরল। আমি কাছে এগিয়ে গেলাম এবং গম্ভীর গলায় বললাম, আমি স্টিমারের দোতলায় আছি—বাচ্চা কান্নাকাটি করলে খবর দেবেন, এসে ভয় দেখিয়ে যাব। বাচ্চার মা লজ্জিত মুখে বলল, সরি সরি। কিছু মনে করবেন না।
‘না কিছু মনে করি নি। আপনার বাচ্চা যথেষ্ট ভয় পেয়েছে কি-না দেখুন। প্রয়োজন মনে করলে আরো খানিকটা ভয় দেখিয়ে দিয়ে যাই।’
মেয়েটির মুখ লজ্জায় লাল হয়ে গেল। মেয়েটা দেখতে খানিকটা রূপার মতো। ইচ্ছা করছিল আরো খানিকক্ষণ থাকি—সম্ভব হলো না। বাচ্চাটা বেশি ভয় পেয়েছে। ভয়ে হাত-পা শক্ত হয়ে গেছে।
আমাকে যে ভয়াবহ দেখাচ্ছে তার আরো প্রমাণ পেলাম। সেকেন্ড ক্লাসে অন্য একটি বাচ্চা, তিন-চার বছর বয়স হবে, আমাকে দেখেই কাঁদতে শুরু করল। এই বাচ্চাটি ছিল বাবার কোলে। সেই ভদ্রলোক ব্ৰিত গলায় বলতে লাগলেন—আহা, উনি কিছু করবেন না তো। কিচ্ছু করবেন না।"
একটা অসঙ্গতি –
৩) হিমু | ৮ ফেব্রুয়ারি ২০১৬
এটার নামই হিমু।
২০/২২ বছর আগে বই পড়ার পাশাপাশি অডিও শুনেছিলাম। হাল্কা
হাল্কা মনে পড়ছে।
কয়েকটা হিমু পড়লে, এই হিমুও ভুলে যাওয়ার মতো।
রাস্তায় দূর্ঘটনায় পতিত এষার দাদীকে হাসপাতালে নেয়ার কারণে পরিবারটির সাথে হিমুর যোগাযোগ। যদিও এষার বাবা মা কে কই, কিছু বলা নেই। হিমুর সাথে এষার দাদীরও পরে আর দেখা হয়নি। তবে এষার
স্বামী মোরশেদের সঙ্গে দেখা হয়েছে। মৃগী রোগী, মানসিকভাবে দূর্বল, বাসার সামনে বড় আমগাছ দেখে যেটার অস্তিত্ব নেই, এসব কারণে চাকরী হারিয়েছে সে।
এষার সঙ্গে মোরশেদের বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে।
হিমুর আরেক বন্ধু ইরাদ ভিক্ষুকের ওপর পিএইচডি করছে, ডাটা কালেকশনে হিমুকে সাথে নেয়। হিমুর প্ররোচনায় সে নিজেই ভিক্ষাবৃত্তি শুরু করে। একারণে ইরাদের স্ত্রী নীতু খুব ক্ষ্যাপা হিমুর উপর। তাদের পোষা দুইটা কুকুর হিমুর পেছনে লেলিয়ে দেয় নীতু।
আক্রান্ত হিমু হাসপাতালে শুয়ে আধো ঘুমের ঘোরে, বাস্তব অবাস্তবের মিশেলে দেখে - এষা তার ভাইদের কাছে
আমেরিকায় যেতে পারেনি, মোরশেদের হাত ধরে একটা আম
গাছের নিচে দাঁড়িয়ে আছে। এমনই চেয়েছিল হিমু।
রূপার সাথে দেখা হয়নি। চিঠি এসেছে ২ টা। তরঙ্গীনি স্টোরের মুহিব চাকরি হারিয়েছে। কই গেছে খবর নেই।
মেস মালিক জীবনবাবু কী একটা বড় বিপদের কথা বলতে চায়, কিন্তু বলে না।
এখানে পুলিস, থানা আসেনি।
সাইকিয়াটিস্ট ইরতাজ উদ্দিন এসেছে। হিমু যথারীতি তাকে
আগাম কথা বলে ভড়কে দিয়েছে। আগুনে পা পুড়েছে ডাক্তারের মেয়ের।
হিমু ফুপুর বাসায় যায়নি।
ফুপার অফিসে গিয়েছে একবার।
বাদলের সাথে ফোনে কথা হয়েছে একবার। ফুপা চায় না হিমু
বাসায় যাক। ফুপা বাদলকে বলেছে হিমু জেলে। হিমুও ফোনে বাদলকে বলেছে ৬ মাসের জেলবাস।
আচ্ছা,
মোরশেদকে কি শেষতক বাদলই খুঁজে বের করেছিল?
এ উপন্যাসের কিচ্ছু মনে থাকবে না। কেবল, কুকুর এসে হিমুকে তাড়া করছে, এটা থাকতে পারে। অনেক বছর আগে শোনা অডিও প্রভাব হতে পারে।
৪) পারাপার | ৮ ফেব্রুয়ারি ২০১৬
গেন্ডারিয়ার ইয়াকুব আলী নামের একজন ধনী লোক ক্যান্সারে মৃত্যু শয্যায়। তার প্রথম স্ত্রী স্বপ্নে দেখা দিয়ে বলছে, পবিত্র মানুষের রক্ত গ্রহণ করলে এই রোগ সেরে যাবে।
হিমুকে ডেকেছে ইয়াকুব আলী, পবিত্র মানুষ খুঁজতে হবে। হিমু খুঁজছে। তালিকায় আছে এক ভিক্ষুক, পুলিসের এক সৎ এস আই, পূর্ত মন্ত্রণালয়ের এক
কর্মচারী। হিমু তাদের সঙ্গে দেখা সাক্ষাত করছে, বিভিন্ন ঘটনা
ঘটছে।
পারাপার এ এসে হিমুর এক খালু ও খালা যোগ হয়। সৎ মানুষের তালিকায় হিমু তাদের যোগ করে। মদ্যপ খালু এ সংবাদের প্রভাবে বাড়িঘর সব এতিমখানায় দান করে দিতে চাইলে খালা তাকে বাড়ি থেকে বের করে দেয়।
অনেক আগে পড়া সংলাপ মনে পড়ে গেল, খালা বলছে তোর খালুকে স্যান্ডেল পেটা করেছি। শুনে হিমু জিজ্ঞেস করছে,
জুতা না চামড়ার স্যান্ডেল?
খালা বলছে তোর খালুকে কাহিলেস্ট করে ফেলব। কাহিল
কাহিলার কাহিলেস্ট। এবার বুঝবে হাউ মেনি রাইস এণ্ড হাউ মেনি পেডি – কত ধানে কত চাল।
খালা খালুর চরিত্র তেমন সামনে আসে না। ইয়াকুব
সাহেবের মেয়ে মিতু এক ঝলক এসেছে। আবার মিইয়ে গেছে। একমাত্র ভুমিকম্পের অনুমান সত্য
হওয়ায় মিতু হিমুর ক্ষমতায় মুগ্ধ হয়ে গেছে।
সৎ পুলিস মোহাম্মদ রজব খোন্দকারের সাথে মুন্সীগঞ্জে হিমুর সাক্ষাতের অংশটুকু ভালো লেগেছে। সৎ মানুষের জীবন পাঠককে মুগ্ধ করেছে। আসার সময় রজব ও তার স্ত্রী ললিতার পা ধরে সালাম করে হিমু। আক্রান্ত করার মতো জায়গা।
পুর্ত মন্ত্রনায়লয়ের সৎ কর্মচারী মুন্সী বদরুদ্দিনের মেয়ে কুসুমের চিকিৎসা করাতে নিয়ে যায় হিমু। হাসপাতালে সাহায্যে এগিয়ে আসে রূপা।
ফুপা-ফুপু-বাদল এবার অনুপস্থিত।
অনেকদিন পরে রূপা ও হিমুর দেখা হয়।
ইয়াকুব আলীর চিকিৎসায়ও একমাত্র সৎ মানুষ হিসেবে রূপাকে নিয়ে যায় হিমু। কিন্তু , রক্ত নেয়ার আগে হিমুর শেষ শর্ত মানতে পারে না ইয়াকুব।
শেষ দৃশ্যে রূপাকে নিয়ে জয়দেবপুরে জোছনা দেখতে যাচ্ছে হিমু। জোছনার আলোয় বিভ্রান্ত হচ্ছে হিমু। আর পাঠককেও চূড়ান্ত সমাপ্তি টানতে বিভ্রান্ত করছেন হুমায়ূন।
৫) এবং হিমু | ৯ ফেব্রুয়ারি ২০১৬
এটা আমার সর্বাধিকবার পঠিত হিমু।
১৯৯৫ এ প্রথম প্রকাশেই কিনেছিলাম। নীল রঙের প্রচ্ছদটা মনে আছে খুব।
এটা বেশিরভাগ ফুপু-ফুপার বাসার ঘটনা।
১) বাদলের গলায় মাছের কাটা বিধেছে,
হিমু সমাধান করে
২) বাদল ন্যাংটো হয়ে সাধনা করছে। হিমু তাকে বোঝায়।
বাদলের ফুপাতো বোন ইরা ইডেনে পড়ে,
ফিজিক্সে, ফার্স্ট ক্লাস পাবে;
সে পরীক্ষার আগে বাদলদের বাসায় থাকে।
অবশেষে রূপার সাহায্যে তার চাকরির ব্যবস্থা হয়। কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত লোকটি তখন হাসপাতালে
অজ্ঞান। জ্ঞান ফিরবে কিনা ৫০-৫০ চান্স।
হিমু ডাক্তারের হাতে লোকটির নতুন চাকরির চিঠি ধরিয়ে দিয়ে বলে, জ্ঞান ফিরলে এটা দেবেন, না ফিরলে ছিঁড়ে ফেলবেন।
ওদিকে রাস্তায় হাঁটতে বেরিয়ে ইরা হিমুর হাত ধরতে চায়। কিন্তুরা হিমুরা কারো হাত ধরে না।
*বাদলই হিমুকে বলেছিল, এমন কিছু করতে ইরা যেন মহিলা হিমু হয়ে রাস্তায় হাঁটে।
এ উপন্যাসে প্রথম হিমু পকেট ছাড়া পাঞ্জাবী পড়ে ঘুরছে।
৬) হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম | ১০ ফেব্রুয়ারি ২০১৬
Dear
himu bhai,
something
very strange has
happened
to me. I Am in
love
with you. Please hold
me
in your arms.
Maria
৭) হিমুর দ্বিতীয় প্রহর | ১১ ফেব্রুয়ারি ২০১৬
দেখা সাক্ষাতের অংশগুলো তীব্র ছিল না, তবে
মিসির আলির ক্ষুরধার লজিক হিমুর ইনটুইশনকে ছাপিয়ে গেছে।
হুমায়ূন সচেতনভাবে করেছেন কিনা জানি না, হিমু
বিনীত ছিল মিসির আলির কাছে। আরো নিষ্প্রভও ছিল।
খুব সম্ভবত হুমায়ূন মিসির আলিকেই বেশি ভালোবাসতেন।
দ্বিতীয় প্রহরে ভয় পাওয়ার একটা ঘটনা আছে। হিমু ভয় পেয়ে হাসপাতালে
ভর্তি হয়। পরিচয় হয় ডাক্তার ফারজানার সংগে।
কুড়ানো টাকা ফেরত দিতে গিয়ে মীরা ও তার বাবার সাথেও পরিচয় হয়। এই
মীরা ময়ূরাক্ষীর জাস্টিস সোবাহানের মেয়ে মীরা না।
এই মীরার বারবার বিয়ে ভেঙে যাওয়ার পেছনে তার বাবার একটা ভূমিকা আছে।
গল্পটা মানবিক।
বাদল কানাডা থেকে দেশে এসেছে ছুটিতে। তার বিয়ে ঠিক হয়েছে আঁখি নামের
এক মেয়ের সাথে। বিয়ের আসরে আঁখি নেই। ভেঙে যাওয়া বিয়ে তুলকালাম। হিমুই সব সমাধান
করে, বাদল যেমনটি চেয়েছিল।
আরো কিছু টুকটাক ঘটনা আছে, পড়তে ভালো লাগে।
দুই ছিচকে ছিনতাইকারী কীভাবে বড়ফুপার নয় কেবল, শেষে ফুপুরও আপন হয়ে যায়! মহাপুরুষরাই তো পারে মানুষ বদলে দিতে!
রাস্তায় বস্তায় ঘুমানো এক ভিক্ষুক ও তার ছেলের সোলায়মানের গল্প আছে।
বাদল বিদেশ থেকে যে স্লিপিং ব্যাগ এনেছিল, হিমু সেটা এদের
দিয়ে দেয়।
পার্কের নিশিকন্যা কদমের বা সফুরার সঙ্গেও হিমুর দেখা হয়। আঁচল থেকে
অনেকগুলো বাদাম হিমুকে দিয়ে সে খদ্দের খুঁজতে যায়।
বাদাম খেতে খেতে হিমু ভাবে - এই জীবনে যতো মানুষের মমতা পেয়েছি,
তার কতোটুকু ফেরত দিয়েছি? যা পেয়েছি তা আমরা
ভুলে যাই, দেয়ারটুকু মনে থাকে। এই যে মেয়েটি তার অনেক কষ্টে
উপার্জিত টাকায় কেনা বাদাম আমাকে দিলো, আমি তা ভুলে যাবো।
মনে থাকবে বস্তাভাইকে স্লিপিং ব্যাগ দেয়ার কথা।
হিমুর দ্বিতীয় প্রহরে হুমায়ূন একটি সামষ্টিক গল্প বলতে চেয়েছেন। ভয়
পাওয়ার ও তা ব্যাখ্যার গল্প। বাদলের অংশটুকু জুড়ে না দিলে হয়তো এটা মিসির আলির
গল্প হয়ে যেতো।
কিছু অংশে হুমায়ূন সত্যি যত্ন নিয়ে লিখেছেন, ভেবেছেন।
* হিমু রাস্তায় হাঁটছে আর তাকে কেউ এক দামী গাড়ি থেকে ডাকছে;
এমন ঘটনার পুনরাবৃত্তি একঘেয়ে লাগে।
১) জাস্টিস সোবাহানের স্ত্রী হিমুকে টুটুল ভেবে ডেকে গাড়িতে তুলেছে।
(ময়ূরাক্ষী)
২) আলেয়া খালা ডেকেছে (এবং হিমু)
৩) মারিয়া ও। (হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম)
৪) মিতু (পারাপার)
৫) ডাক্তার ফারজানা (হিমুর দ্বিতীয় প্রহর)
প্রথম সাতটা হিমুর পাঁচটাতেই একই ব্যাপার।
৮) হিমুর রূপালী রাত্রি | ১২ ফেব্রুয়ারী ২০১৬
ফাতেমা খালার পিএস
তামান্নার সঙ্গে হিমুর বিয়ের চেষ্টা চলে। কিন্তু তামান্না চায় না। তামান্নাকে চায়
বুলবুল,
এই লোকও খালার পিএস টাইপ।শেষ পর্যন্ত হিমু তার
মহাপুরুষীয় তরিকায় নিজে সরে গিয়ে এই দুইজনের বিয়ের ব্যবস্থা করে।
পুলিশ থানা এসেছে এ বইয়ে।
ভাসা ভাসা মনে পড়ছে, এই বই প্রকাশের পর শুনেছিলাম – এটাই হিমুর শেষ বই। এ
বইয়ে হিমু মারা গেছে।
গুজব ছিল।
অত্যন্ত দূর্বল। মনে
রাখার মতো কিছু নেই।
হিমুর মাজেদা খালা ডেকেছে, তার
ছেলে জহির এক ক্লিনিকের আয়া ফুলফুলানিকে বিয়ে করতে যাচ্ছে। হিমুর সাহায্য প্রয়োজন।
ফুলফুলানির বাবা ব্যাঞ্জোবাদক শমসের।
শহরে এক রাধাচূড়া মারা যাচ্ছে, শমসের তার সাথে জীবন বিনিময় করে। ওদিকে
জহির হেঁটে যাচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়ায়।
খালুর কঠোর আদেশে ও ষড়যন্ত্রে – হিমু ফেঁসে যাচ্ছে খুনের মামলায়।
যাচ্ছেতাই ফালতু লেখা।
১২) সে আসে ধীরে | ২৫ এপ্রিল ২০১৬
এ পর্বে মাজেদা খালা ফিরে এসেছেন, খালুসহ।
অস্ট্রেলিয়া থেকে আসমা নামে একজন পোষ্যপূত্র
খুঁজছেন। হিমু টিনের চালের ঘরের সন্ধানে এক দরিদ্র পরিবারের সাথে পরিচয় হয়।
গল্পের সুত্রে সব চরিত্র গেঁথে যায়।
খালুকে মামা-পীরের কাছে নিয়ে গু খাওয়ানোর (এর আগেই
খালু কথা বলেছেন,
রোগ সেরে গেছে) ব্যাপারটা পড়ে হা হা করে হাসলাম।
১৩) আঙুল কাটা জগলু | ২০ জুন ২০১৬
মোটামুটি।
২০০৬/০৭ সালের দিকে প্রকাশিত বই।
র্যাবের ক্রসফায়ারের বিরুদ্ধে হুমায়ূনের সাহসী চেষ্টা।
হিমু ক্রসফায়ারের বিপক্ষে তার স্বভাবসুলভ যুক্তি দিয়েছে।
হিমুর খালু রমনা পার্কে ফ্লাওয়ার নামক মেয়ের ফাঁদে প্রতারিত হয়ে
সংক্ষুব্ধ হয়ে র্যাবের নানান উপকারিতা নিয়ে লেখালেখি করেন। একটা চিঠি এক
সাপ্তাহিক পত্রিকায় ছাপাও হয়।
জাতীয় সঙ্গীতের প্যারোডি করে র্যাব সঙ্গীত নিয়ে বই প্রকাশের পরে
কিছুটা হৈচৈ হয়েছিল।
পুনশ্চঃ
পার্কে খালুর এমন প্রতারণা হওয়া এবং এ নিয়ে পত্রিকায় চিঠি লেখা
হুমায়ূনের আগের কোনো বইতেও এসেছিল বলে মনে পড়ছে। কোন বই সেটা মনে পড়ছে না।
১৫) হিমু রিমান্ডে | ২২ জুন ২০১৬
মানুষের রিমান্ড থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু প্রকৃতির রিমান্ড থেকে?
বেশ নাটকীয়ভাবে হিমু থানা থেকে পালিয়ে যায়। আয়না
মাস্তানের জীবনে বকুল ও ভুলু (কুকুর) ফিরে আসা অতি কাকতালীয়।
খুব সম্ভবত ব্যাপক চাপের মধ্যে থেকে এ উপন্যাস
লিখেছেন হুমায়ূন।
তাড়াহুড়ার ছাপ প্রবল।
হাল্কা রসিকতায় ভরপুর। অনেক বেশি গান কবিতার কোটেশন আছে।
নতুনত্ব কিছু নেই।
মনে পড়ছে এ উপন্যাস প্রকাশের বই মেলায় একদল হিমুভক্ত হিমু সেজে বই
প্রকাশ উৎসব করেছিল। তখন বিরক্ত হয়েছিলাম হুমায়ূনের এমন বাজারী প্রচারণায়।
১৭) হিমুর মধ্যদুপুর | ২০ নভেম্বর ২০১৬
"মধ্য দুপুরেই কেবল মানুষের ছায়া পড়ে না, মানুষ হয়
ছায়াশুন্য"
অনেকদিন পর হিমু পড়লাম।
নতুন কিছু নেই। সে-ই রাস্তা থেকে মাজেদা খালা হিমুকে তুলে নেয়
গাড়িতে, একজন লোককে কিডনী দিতে হবে। তার নাম পল্টু, কককককক ঘরানার লোক, কেবল বই পড়ে। হিমু সেই বাড়িতে
চাকরের কাজ করে।
পরিচয় হয় রানু নামের এক মেয়ের সাথে।
এই উপন্যাসের একমাত্র চমক বাদল রানুকে বিয়ে করে।
সেই পুরনো থানা পুলিস আছে, মানুষকে ভড়কে দেয়া
আছে, ওসির অসুস্থ স্ত্রী আছে, হিমুর
অলৌকিকত্ব(?) আছে। সারপ্রাইজ দেয়ার জন্য রূপার অপেক্ষা আছে।
আছে, মানবিকতা, মানুষের
পাশে দাঁড়ানোর, কাকেদের খিচুড়ি খাওয়ানোর খিচুড়ি গল্প।
শেষের দিকে, হিমু যখন মাজেদা খালাকে বলে
"মধ্য দুপুরেই কেবল মানুষের ছায়া পড়ে না, মানুষ হয়
ছায়াশুন্য", খালা জিজ্ঞেস করে -এর মানে কী? হিমু কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যায় না।
চিরায়িত হুমায়ূনীয় স্টাইলে হিমুর সমাপ্তি ঘটে। প্রশ্নটি থেকে যায়
উত্তরহীন...
১৮) হিমুর নীল জোছনা | ২৪ ডিসেম্বর ২০১৬
খুব টিপ্যিকাল আরেকটা হিমু।
সামাদ নামের একজন রবীন্দ্রনাথ সেজে থাকে।
সেই থানা, সেই পুলিস, সেই
ভালো মানুষি...
ভালো মানুষ হওয়ার চেষ্টা।
এই প্রথম হিমুতে উত্তম পুরুষের বর্ণনার ব্যতিক্রম এসেছে, শেষের দিকে কয়েক অধ্যায়ে।
ভুলে যাওয়ার মতো হিমু...
১৯) হিমুর আছে জল | ২৫ ডিসেম্বর ২০১৬
পুরো উপন্যাস লঞ্চে।
নানান ঘটনা ঘটে, নানান চরিত্র; স্থলের ভিক্ষুক, পুলিস, চা-ওলা;
সবাই এসেছে।
তবে কাহিনীর শেষে প্রকাশকের বক্তব্য দিয়ে নতুনত্ব ছিল।
২০) হিমু এবং একটি রাশিয়ান পরী | ২৭ ডিসেম্বর ২০১৬
ক্লান্তি লাগছে, কিছু লিখতে ইচ্ছে করছে না।
২১) হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাই | ২৮ ডিসেম্বর ২০১৬
হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে হিমু নিয়ে আর কী লিখতেন?
হুমায়ূনের
বিদায়ে, হিমুও বিদায় নিলো।
বইটা
নিয়ে কিছু লিখতে ইচ্ছে করছে না।
মন
খারাপ লাগছে।