ফিনিক্স

বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত জাহিদ হোসেনের উপন্যাস।

জাহিদ হোসেনের প্রথম উপন্যাস ঈশ্বরের মুখোশ পড়া শুরু করেছিলাম, আগাতে পারিনি। শুরুটা টানেনি। নাজিম উদ্দীন ছাড়া বাতিঘরের অন্য সবার এই এক সমস্যা, শুরুটা কেমন খটমটে করে লেখা। শরিফুল হাসানের ঋভু, তানজিমের আর্কন আরও কয়েকটায় এই সমস্যা হয়েছে।

সমস্যার মূল হলো - অতি নাটকীয়তা।
নামহীন চরিত্র - তিনি/সে এটা করলেন, সাথে নীল চশমা ওটা করলো; এসব একেবারে একঘেঁয়ে। বোরিং। কোনো চাতুর্য নেই।

সেই খটমটে শুরুটা পার করে মূল উপন্যাস পড়া শুরু করলাম।
বাতিঘরের অন্য থ্রিলার, ওহ তারা আবার যাযাদি স্টাইলে থৃলার লেখে, যেমন প্যারালাল দুইটা আপাত বিচ্ছিন্ন গল্প বলে, সেই একই প্যাটার্ন।
তবে অনুমান করা যাচ্ছিল কী ঘটবে।

ফিনিক্সের গল্পটা আকর্ষণীয়।
শহরে লেখক ওবায়েদের ছেলে ইশতিয়াক নিখোঁজ। ইশতিয়াকের বন্ধু গল্পকথক ইফতেখার আর রোমেল সন্ধান চালাচ্ছে। সাথে যোগ দিয়েছে আর্মীর সাবেক আলী রেজা বখতিয়ার।
অন্যদিকে মুরাদপুর গ্রামে একের পর এক খুন হচ্ছে। ডিবির সায়েম এবং রাশেদ রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে। জটিলতা বাড়ছে।

এটুকু ঠিক ছিল।
তবে শেষে কয়েক অধ্যায়ে লেখক যে টুইস্ট দিলেন, সেটা সচেতন পাঠককে মুগ্ধ করবে না। কারণ, এই টুইস্ট (রোমেল মুখোশধারী) আগের অনেক কিছুর সাথে গড়বড়ে।
টিভি স্ক্রীণ, নাটকীয়তায় ভরপুর লাইভ সম্প্রচার বড্ড খেলো।
মন্ত্রীকে কেন যুগপৎ বেইজ্জত করা হলো, কে সেই জাদুকর; সেসবও ঘোলাটে।

বাতিঘরের অন্য বইয়ের মতো এ বইতেও সম্পাদনার অনুপস্থিতি বড্ড চোখে লাগে। বানান ভুল, বাক্য গঠনে খামখেয়ালী, সবই ছিল। বাক্য গঠন ঠিক করলে আরো স্লিম, সুখপাঠ্য হতো।
তবুও দেশে 'মৌলিক' থ্রিলার, স্যরি - থৃলার, লেখা হচ্ছে। মন্দ কী?
আরো হোক।

পুনশ্চঃ
পুরো উপন্যাসে দিন তারিখ দিয়ে লেখা।
২০১৫ সালের জুলাই মাসের যে বিবরণ, তখন দেশে রোজার মাস ছিল।
বিশেষ করে ১৯ জুলাই ঈদ ছিল।
সারা উপন্যাসে এর কোনো ছায়া নেই।
রোজার প্রভাব না আসুক। ঈদের দিনের ঘটনাবলীতে প্রভাব আসা উচিত ছিল।
অনুমান করছি, লেখক খেয়াল করেননি ঈদের প্রসঙ্গ।


 

0 মন্তব্য:

ব্র্যান্ড বিষয়ক

রোলেক্স মার্ডার

বানোয়াট গল্প

ছাদের কার্ণিশে কাক

অথবা গল্পহীন সময়

ব্লগবাসী

লোড হচ্ছে…

© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008