নীল ছবি

কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা, ৪২-৪৩ (দুই খন্ড)।
প্রথম প্রকাশ ১৯৭৫।
মূল উপন্যাস – জেমস হেডলি চেজের – The Whiff of Money (1969) .

ভারতের সম্ভাব্য রাষ্ট্রপতির বখে যাওয়া মেয়ের নীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে। পাঠানো হয়েছে প্যারিস থেকে। ভারতের সিক্রেট সার্ভিস নিজেরা কিছু করবে না, দায়িত্ব পেলো বাংলাদেশের মাসুদ রানা। রানার তখন খুব টাকার দরকার। জড়িয়ে গেল পাকিস্তান সিক্রেট এজেন্সিও।
সব ঘটছে প্যারিজ ও জার্মানীতে।

যথারীতি মাসুদ রানা ক্লাসিকদের একটা। যদিও খুব টানটান চমক নেই। একশন আছে কিছু।
বাংলাদেশের স্বাধীনতার কথা এসেছে। বীরের জাতি বলেছে এক বিদেশী।
পাকিস্তান সিক্রেট এজেন্সীর সাথে ক বছর আগেও একত্রে কাজ করছিল রানা। স্বাধীনতার পরে এখন প্রতিপক্ষ।

‘নীল ছবি’ উপন্যাসে রানার সাহায্যে এগিয়ে আসে পাকিস্তান সিক্রেট এজেন্সির তারিক। পুরনো ঋণ শোধ করে।
সম্পর্ক পুননির্মানের ব্যাপার আছে।

১৯৭৫ পরবর্তী সময়ে কি বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক পুণনির্মাণের ছায়া পড়েছে কাহিনীতে?

কাজী আনোয়ার হোসেনের রাজনৈতিক অবস্থান আমার কাছে অজানা। তিনি নীরব লেখক।
তবে, ইতিহাসের আঁকাবুকিতে নিরপেক্ষ কেউ থাকতে পারে না। কোনো না কোনো অবস্থানে দাঁড়াতে হয় লেখককে। সময় কিংবা পাঠকই দাঁড় করিয়ে দেয়।

মাসুদ রানার স্রষ্টা কি মুক্তি পাবেন?

0 মন্তব্য:

ব্র্যান্ড বিষয়ক

রোলেক্স মার্ডার

বানোয়াট গল্প

ছাদের কার্ণিশে কাক

অথবা গল্পহীন সময়

ব্লগবাসী

লোড হচ্ছে…

© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008