ইফতেখার ফাহমি আর রেদওয়ান রনির মেগা সিরিয়াল 'হাউজফুল'। এন টি ভি'তে দেখায় সপ্তায় দুদিন। মোটামুটি ২৪ ঘন্টার মধ্যেই ইউটিউবে /রঙিলা সাইটে চলে আসে। সাপ্তাহিক বিনোদন হিসাবে খারাপ লাগে না। হিউমার আর উইটের ভালো মিশ্রণ আছে। আছে স্টারের আনাগোনা। ৫৮ পর্ব শেষে কেউ যদি জিজ্ঞেস করে, এই নাটকে কী হয়? কাহিনী কি? এর উত্তর দর্শক আমি দিতে পারবো না। মনে হবে, কিছুই হয় না। আবার মনে হবে- অনেক কিছু হয়। তবে ওগুলো কাহিনী নয়, ঘটনা। এই দেখি, এই ভুলি। সব বিক্ষিপ্ত, এক সুতোয় গাঁথার মতো না।
আজ ৫৯ পর্ব দেখতে গিয়ে শুরুতেই নাটকের চরিত্র মিথিলা (যার আসল নামও মিথিলা, কেউ কেউ তাহসানের বৌ নামে চিনে) আড্ডার মাঝে মাথা ব্যাথায় আক্রান্ত হলো। নাট্যকার যেহেতু ব্লগের মহাজনীয় তত্ব জানেনা, তাই দর্শক হিসাবে অনুমান করি - ব্রেইন টিউমার। রাতে ঘুমের মাথাব্যাথা, ডাক্তারের চেম্বার, ব্লাড টেস্ট, পেছনে স্যাড মিউজিক, রিপোর্ট নিয়ে পারিবারিক লুকোচুরি শেষে ব্রেইন টিউমারই ধরা পড়লো। মেগা সিরিয়ালে ধুম করে কাউকে মেরে দর্শক সেন্টিমেন্ট আদায় খুব চাল্লু টেকনিক হয়ে যাচ্ছে তাহলে। ফারুকীর ৬৯, হুমায়ুনের 'এইসব দিন রাত্রি', 'কোথাও কেউ নেই', কিংবা অন্যকারো 'ট্যাক্সি ড্রাইভার' সব জায়গায় দেখি এই এক ধারা।
ফেসবুকে হাউজফুল সিরিয়ালের ফ্যানরা ধমক দিচ্ছে - মিথিলাকে মারলে হাউজফুল বয়কট করা হবে। ফেসবুকে গ্রুপটি চালায় হাউজফুল প্রোডাকশনের লোকজন, ৫০তম পর্বে নাট্যকারেরা এই গ্রুপে জয়েনের ডাকও দিয়েছিলো স্বয়ং। তারা কি শুনছে তাদের ভিউয়ার্স কী বলছে।
ব্রেইন সিটি স্ক্যানের রিপোর্ট কি ভুল আসবে আগামী পর্বে, নাকি শেষ পর্যন্ত মিথিলা মারাই যাবে?
.
.
.
ছবি সুত্রঃ এখানে
7 মন্তব্য:
ওয়েল মেগাসিরিয়ালে এরকম প্রায় ঘটে থাকে, অভিনেতা যখন আর কন্টিনিউ করতে চান না। ধরুন মিথিলা তার স্বামীর কাছে (আমেরিকায়) যাবে, সে আর শিডিউল দিতে পারছে না।
আফসোস। সিরিয়ালটা কখনোই দেখা হলো না।
মিথিলা বেশ গ্রম।
আপনার কোনো ই-বুক ফ্রি তে আছে? থাকলে খোঁজ/লিংক দিন আর অনুমতি দিলে আমার ব্লগস্পটে সেটা তুলে দিতে চাই আপনার ঠিকুজি সহ। অনুমতি দানের জন্য একটা লাইন লিখে দিয়ে আসুন আমার ইমেইলে myblognet@gmail.com
ভালো কথা। কোনো লিংকে কাজ হবে না। সব পাসওয়ার্ড প্রটেক্টেড। আমার ব্লগস্পটে আপলোড করা যাচ্ছে না। যদি দ্যান তো ইমেইলে পিডিএফ ফাইলটা পাঠাতে হবে।
শিমুল ভাই,
আমি হাউজফুলটা নিয়মিত দেখতে পারি না, তবে আমার বড় বোন ডিভিডি কিনে আনে, সে'টা দেখি।
গত সপ্তাহেই মা খুব চিন্তিত গলায় বলছিলো, মিথিলা মারা যাবে কি না !
আপনার এই লেখা পড়তে পড়তেই মা জানালো, মিথিলা মারা যাচ্ছে না। আজকের পর্বে দেখিয়েছে যে রিপোর্ট ভুল।
আপনার আন্দাজই ঠিক।
অলৌকিক হাসান ভাই, পাসওয়ার্ডের ব্যাপারটা বুঝিনি। আমার একটাই ই-বুক আছে এখানে http://www.boi-mela.com/BookDet.asp?BookID=7377 । অনেক ধন্যবাদ।
_
সবজান্তা,
যাক। আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম ;)
Post a Comment