প্রিয় লোমেলা ০১-০৩
-০১-
মিথ্যাকে অসত্য’র প্রলেপে যতোই শোভন করাই হোক না কেন, মিথ্যা মিথ্যাই। নয়তো আসিফ নজরুলের মতো মধ্য রাতের টকশোতে দু’হাতের বৃদ্ধাঙ্গুলি বিশেষ ভঙ্গিতে নিয়ে ‘হয় কি, ব্যাপারটা বলি’ বলে দ্রুত ঢোক গিলে ঘৃণ্য নিজামীকে সৎ বলতে পারতাম।
-০২-
গাজী ইলিয়াসকে ঘৃণা করার ক্লাবকে পছন্দ করেছ তুমি, আপত্তি নেই – শাহরুখ ভক্ত তুমি। আমি যেমন শচীন ভক্ত। তুমি টিকিট কেটে শাহরুখের কনসার্টে যাও, আর্মী স্টেডিয়ামের খোলা আকাশের নিচে কুয়াশা মাখা রাতে তালি দাও, আমি টেন স্পোর্টসে শচীনের আরেকটি ডবল সেঞ্চুরির জন্য চোখ মেলে থাকি। এইসব বিনোদন বিনিময় সম্পর্ক উন্নয়নের... জন্য হয়তো প্রয়োজন, কিন্তু আরো প্রয়োজন তোমার প্রিয় ধর্মজীবি জাকির নায়েককে রুখে দেয়া। জাকির নায়েকের জন্য তোমার যতোটা ভালোবাসা সুপ্ত, তার দ্বিগুণ ঘৃণা আমি তোমাকে দিই প্রতিদিন। পিস টিভির অনুষ্ঠানে তুমি যখন চোখ রাখো, সময় বিনিয়োগ করো, তখন দূর মফস্বলে আরো এক কিশোরী আত্মহনন করে ইভটিজিং’এর শিকার হয়ে। জাকির নায়েকের মতো হয়তো তুমি মেয়েটিকেই দোষ দেবে, বলবে - কেন অমন রাস্তায় একা হাঁটছিল সে! হয়তো খেয়াল করেছ, হাসিনা বলবে না সোনিয়াকে, দীপুমণি বলবে না নিরুপমাকে, হুমায়ূন বলবে না সমরেশকে; অথচ আমি বলতে চাই শচীনকে, তুমিও বলো শাহরুখকে – সীমান্তে বিএসএফকে থামতে বলা হোক, আমাদের নিরীহ মানুষগুলোকে এভাবে গুলি করে মেরে ফেলা বন্ধ হোক।
-০৩-
আরো অনেক কথা বলার ছিল, তোমার অনুমতি নেই–তাই বলা হলো না। তুমি আমাকে মিনার মাহমুদ হতে বলো না, প্লিজ। জানোই তো- চাওয়াগুলো বেশি নয়, আশায় থাকি - ২০১১’এ যানজট কমবে, বিদ্যুৎ-গ্যাস-পানি স্বাভাবিক থাকবে, চাল-তেলের দাম সহনীয় থাকবে, বিচার হবে যুদ্ধাপরাধীদের...
হ্যাপি নিউ ইয়ার!
_________
[ফেসবুক স্ট্যাটাস ২৯-৩১ ডিসেম্বর, ২০১০]
2 মন্তব্য::
প্রথম আলো জানাচ্ছে ভয়াবহ জ্বালানিসংকটে দেশ। আসছে দিনগুলো কেমন হবে তা মাথা না খাটিয়েও বলা যায়। জ্বালানিতে সমস্যা মানে সমস্যার গোড়ায় সমস্যা।
জ্বী ভাইয়া, এইটা ভয়াবহ ব্যাপার হবে...
Post a Comment