25 October, 2009

ঘরে ফেরার পরে

কোনো নতুন ছাইপাশের আশায়, আমার বিভ্রম অনুভূতির অস্পষ্ট দিনলিপি পাঠ, অথবা অন্য কোনো কারণে, হয়তো পথ ভুলে - ভুল ক্লিকে আপনি আমার এ পাতায় আসেন।
নতুন কোনো লেখা নেই, এই কারণে যদি বিরক্ত হয়ে থাকেন, ক্ষমা চেয়ে নিচ্ছি।

প্রতি সন্ধ্যায় ঘরে ফিরতে ফিরতে আমি ঘরমুখী ক্লান্ত মানুষের মুখ দেখি। দেখি সারি সারি বিশীর্ণ চেহারা।
আর ভাবি - এরা প্রতিদিন ঘরে ফেরে, আবার পথে নামে; আমারই মতো।

ঘরে না ফেরা মানুষের অনেক না বলা কথা থাকে।
কিন্তু, ঘরে ফেরা মানুষের?

.
.
.

4 Comments:

Enayetur Raheem said...

ঘরে ফেরা মানুষের কথা তো থাকেই, কিন্তু সে কথা কাউকে বলার সময় বোধহয় থাকেনা।

শহীদুল ইসলাম মুকুল said...

হু ম ম। ঘরে ছেলে ঘরে থাকতে থাকতে আমার কথাই বন্ধ এখন ! :|

অন্দ্রিলা said...

ভালো লাগ্লো।

Suman Chowdhury said...

ঘরে ফিরলেই যে কী-বোর্ড গিট্টু দিতে হবে এমন কথা কি আছে?