হাবিবের সাথে গাওয়া কয়েকটা গান শুনে ন্যান্সির পাংখা হয়েছিলাম বছর আগে। দু'মাস আগে 'থার্ড পারসন সিংগুলার নম্বর' ছবিতে ন্যান্সির গান শুনে পাংখার গতি বেড়েছে। 'দ্বিধা'/কে কার' ট্র্যাকগুলা একটানা শুনেছি।
এর মধ্যে ন্যান্সির এলবাম 'ফার্স্ট এপিসোড' আসবে খবর পেলাম। ইন্টারনেটেও আসলো এবং ডাউনলোড করে শুনলাম।
শুনে হতাশ হলাম।
ফেসবুকে স্ট্যাটাস দিলাম - চমৎকার মিষ্টি কন্ঠের কী অদ্ভুত অপচয়!
এক বন্ধু জিটকে স্ট্যাটাস দিলো - "ন্যান্সির ফার্স্ট এপিসোড শুনে হতাশ হলাম।"
ক'দিন পরে আরেক বন্ধু ফেসবুকে স্ট্যাটাস দিলো - "'ফার্স্ট এপিসোড'-এর পর ন্যান্সি ওর নতুন অ্যালবাম 'ভালোবাসা অধরা'-তেও হতাশ করে কি না!"
খুব অল্প সময়ে আরও একটি এলবাম। এবারেরটা শুনলাম - তবে হতাশ হলাম না।
হাবুল ভাই তার স্টাইলে ন্যান্সির জন্য গান কম্পোজ করেছে।
টাইটেল ট্র্যাকটা দূর্দান্ত...।
শেষে পাব্লিক ওপিনিয়ন যা শুনলাম, ঐ কথাই - "'ফার্স্ট এপিসোড' ভুয়া হইছে। 'ভালোবাসা অধরা' পাংখা।"
তবে আজকে চমকালাম।
চমকালাম বিডিনিউজের গ্লিটজ পাতায় "অগোচরে বেড়ে ওঠা ফুল - ‘ন্যান্সি ফার্ষ্ট এপিসোড’ অ্যালবামের গায়িকা শেখ রোমানা ওয়াদুদ ন্যান্সির গল্প" পড়ে।
জানলাম, 'ফার্স্ট এপিসোডের' ন্যান্সি আর 'ভালোবাসা অধরা'র ন্যান্সি এক মানুষ না। আলাদা ;)
"নামজনিত একটি বিতর্ক এখন পিছু নিয়েছে ন্যান্সির। আরো একজন ন্যান্সি আছেন এবং তার অ্যালবামও আসছে বাজারে আর কয়েকদিনের মধ্যে। সেই ন্যান্সি বেশ বিখ্যাত। হাবিবের সঙ্গে তিনি গেয়েছেন, ছবির গান গেয়ে তুমুল সাড়া ফেলেছেন। আবার তার একটি গান মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে ব্যবহৃত হয়ে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এই ন্যান্সি অভিযোগ করেছেন- তার নাম এবং সুনাম ব্যবহার করে আরেকজন অ্যালবাম বের করেছেন। তিনি নিজের খ্যাতিকে অন্যায়ভাবে ব্যবহারের অভিযোগ তুলেছেন এই ন্যান্সির বিপক্ষে। এ বিষয়ে জানতে চাইলে ন্যান্সি বলেন, “আমি শেখ রোমানা ওয়াদুদ ন্যান্সি। আমার অ্যালবামেও সেটা আছে। আমার নিজেরই খুব অস্বস্তি হয়, যখন আমাকে কেউ জিজ্ঞেস করেন- আমিই কি সেই ‘ন্যান্সি’?”
একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম।
যাক, যে-ই ন্যান্সির পাংখা হইলাম; সেই ন্যান্সি হতাশ করে নাই।
কেনার সময় আসল লুকাস ব্যাটারি দেখে কিনুন।
গান শোনার সময় আসল ন্যান্সি জেনে শুনুন।
ন্যান্সির 'ভালোবাসা অধরা'
__
|
1 Comment:
এই হইলো ঘটনা !
কত অজানারে...
Post a Comment