
মনে পড়ে যায় - ভুলে যাওয়ার দিন
ভুলে যাওয়া ঘ্রাণ,
আজ এই বৃষ্টির দিনে, অহেতুক
নস্টালজিয়াময় বিকেল ও রাত
কিংবা সন্ধ্যায় ঘিরে রাখে তীব্র
মাতাল পারফিউম।
_
"...খোলা পারফিউম, অযথা সুবাস কিছু বাতাসে, ক্লান্তিহীন ছুটছে কিছু বিরতিহীন বাস, চকচকে বীচে বেরসিক বৃষ্টি নাম লিখে গেছে, সন্ধানী হকার খুঁজে বেড়ায়, গাড়ী যাত্রীগুলো কিছু হাসিমুখ, এই সন্ধ্যায় দাঁড়িয়ে আছে কিছু স্বপ্ন বিক্রি করে যারা। জানলো না কিছুতেই ঝুলছে আকাশ ভরা তারা, কিশোরীর হাতে ফুলের সুবাস, ছুঁয়ে দিতে চায় চকচকে গ্লাস; বৃষ্টির ছাঁটে ভেজা পলিথিন, মিরপুর যাবে বিরতিহীন; বিবর্ণ ঠোঁটে সাইনবোর্ড হাসি, বলছে প্রেমিকা তোমায় ভালোবাসি, বিজ্ঞাপন হয় এক্স সুন্দরীম বাসস্টপে আসে ইচ্ছে ঘুড়ি, বিক্রি হয় কতো কমিক কমিক সিরিজ, উদাস বিজ্ঞাপনে কাটে পণ্য পণ্য... এই সন্ধ্যায় দাঁড়িয়ে আছে কিছু স্বপ্ন বিক্রি করে যারা। জানলো না কিছুতেই ঝুলছে আকাশ ভরা তারা। সন্ধ্যায়...জানলো না...আকাশ ভরা তারা..." (বন্ধ জানালা, শিরোনামহীন)
_
|
_
.
.
.
0 Comments:
Post a Comment