বলা হচ্ছে - আমরা একটি ওভার-কম্যুনিকেটেড পৃথিবীতে বাস করছি। ওভার-কম্যুনিকেটেড মানে কী? প্রয়োজনের অতিরিক্ত যোগাযোগ সমৃদ্ধ? নাকি বাহুল্য? যদি সেটাই হয় তাহলে চারিদিকে এতো কোলাহল এত হইচই যে কারো কথা শোনার সময় কারো নেই, কিংবা একটা কথা যথাযথ জায়গায় পাঠানোর জন্য মাত্রাতিরিক্ত শ্রম এবং সময় দিতে হচ্ছে। তাই কথা বলতে হচ্ছে - বাহারী চমকে। বিজ্ঞাপনের স্লোগানের মতো করে ভালোবাসার কথা বলতে হয়, ঘৃণা কিংবা নিন্দা জানাতে হয় তীব্রতায়। সেখানেও ব্যাপক প্রতিদ্বন্দ্বীতা। ছুটে গেছে কেউ কেউ আগে। ফার্স্ট মুভার এডভান্টেজ কিংবা সেকেন্ড মুভার ডিজএডভান্টেজ এখন নিরেট বাস্তবতা। চাঁদে ১ম কে পা দিলো, ১ম কে আটলান্টিক পাড়ি দিলো, কে ১ম ক্রিকেটে সেঞ্চুরি করলো সব সাধারণ জ্ঞান। কিন্তু, কে ছিলো দ্বিতীয়, তার এবং তাদের হিসেব নেই আর...
ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করলেও আমেরিকার নাম তার নামানুসারে হয়নি। ইতালিয়ান পরিব্রাজক এমেরিগো, যে কিনা কলম্বাসেরই বন্ধু, অনেক পরে আমেরিকা গিয়েও আমেরিকা আবিষ্কারের কৃতিত্ব নিয়ে নিয়েছে। আগেভাগে ভ্রমণ কাহিনী লিখে, আমেরিকাকে আলাদা মহাদেশ ঘোষণা করে এমেরিগো ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নিয়েছে। স্বর্ণসন্ধানী কলম্বাস মুখ বন্ধ রেখে হারিয়ে গেলো কোথায়! শেষে মারা গিয়েছিলো জেলখানায়। নাকি কলম্বাস কৌশলে হাতিয়ে নিয়েছিলো চায়নিজ এডমির্যাল চ্যাং হো'র কৃতিত্ব?
ওভার-কম্যুনিকেটেড সোসাইটিতে তীব্র কোলাহল-হইচই'এর মাঝে 'কম যোগাযোগই বেশি', এ কথা কি কলম্বাস জেনে গিয়েছিল? নাকি চ্যাং হো? এরও এত বছর পরে, ফেসবুক জানতে চাচ্ছে - 'আমার মনের মধ্যে কী'!
জানতে ইচ্ছে করে ওভার-কম্যুনিকেশন নিয়ে ফেসবুক কী ভাবছে?
.
.
17 March, 2009
যোগাযোগ বাহুল্য...
লিখেছেন: - at 3:50 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
bhasha r upor dokhol proshongsha r dabi raakhe....
ধন্যবাদ, Noor.
Post a Comment