আমার যখন গান শোনা শুরু তখন ব্যান্ডের উঠতি সময়। ড্রামের বিটে একটু উঁচু গলায় গান শুরু হয়েছে। বড়োদের প্রায়ই বলতে শুনেছি, 'এরকম চিৎকার করে না গাইলে গান হয় না?'
অবাক লাগে, পরে ব্যান্ডের গানে এতো হেভি মেটাল এসেছে যে ঐসময়কার গানগুলোকে এখন খুব সফট মনে হয়। ডিফারেন্ট টাচের 'শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে' বা 'দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়' প্রায় দুই দশক কাল টিকে আছে। মনে পড়ছে অরবিট/অরকিড ব্যান্ডের কথা। অনেক খুঁজে পাইনি আর 'ময়নার মা গো হাঁচা কইরা কই তোমারে' গান।
'ফ্রম ওয়েস্ট' নামের আরেকটা এলবামের কথা মনে পড়ে। আইয়ুব বাচ্চুর 'বেলা শেষে ফিরে এসে' ঐ এলবামের গান। আরেকটা হিট ছিল - 'রাজাকার' গানটা। মাঝে মাঝে ভাবি ৯০/৯১এ রাজাকার'এর মত সাহসী গান গাওয়া হলো, পরে এমন হলো না কেনো? প্রেম ভালোবাসার ভার বেশি হয়ে গেলো?
গতকাল বিজয় দিবসে ব্যান্ডের কিছু চমৎকার দেশের গান শুনলাম, আবার।
মনে হলো এখানে লিংক রাখি। প্রতিটা গান নিয়ে আলাদা অনুভূতি আছে, বলার কথা আছে।
আপাততঃ লিস্টিই দিই -
__
আজম খান
|
__
মাকসুদ ও ঢাকা
|
___
সাডেন
|
___
হাসান
|
___
আইয়ুব বাচ্চু
|
___
শুভ্রদেব-শাকিলা
|
___
জেমস
|
.
.
.
0 Comments:
Post a Comment