টিটিসি'র বাসে উঠে ড্রাইভারকে পাস কার্ড দেখিয়ে সীটে বসতে যাচ্ছিলাম। ড্রাইভার ডেকে বলে, আজ নভেম্বর মাস, নতুনটা দেখাও।
নিজেকে সামলে নিয়ে নভেম্বরের কার্ড দেখালাম। আর ভাবলাম, খেয়ালই নেই আজ এক তারিখ।
এ ঘটনা ঘটার পরে আরও একমাস পার হয়ে গেলো, মনেই পড়েনি কিছু। আজ মনে পড়লো, কারণ আজ আবার ক্যালেন্ডারের পাতা উল্টাই। অকারণে ভালোলাগার ডিসেম্বর মাস।
০২
সেমিস্টার শেষের দিকে এলো।
ফাইনাল পরীক্ষা আর পেপার নিয়ে চক্কর খাচ্ছি।
ডিসেম্বরের ১৪তে শেষ হবে সব।
তারপর ৩ সপ্তাহ বিরতি। আহ!
০৩
প্রথমবারের গুলো গলে যাওয়ার পর আর বরফ পড়েনি।
ঠান্ডা থাকছে।
পরশু বিকেলে ভার্সিটি যাবো ভেবে রাস্তায় দাড়াই, বাস আসে না।
১০-২০-৩০ করে ৩৫ মিনিট। ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা।
রাগ করে ঘরে ফিরে এলাম।
যত্তোসব।
০৪
গতকাল থেকে চোখ ঝাপসা হয়ে গেছে।
আজ সকালে ফেইসবুকে পাসওয়ার্ড ৩বার ভুল টাইপ করলাম।
অনেক অবহেলা হয়েছে।
এবার ডাক্তার দেখাতেই হবে।
'কোন ব্যাটা শয়তান, নাকে বসে ধরে কান?'
০৫
মাইকের সাথে পরিচয় ওরিয়েন্টেশনে।
এখানকার ছেলে পেলে এত ভদ্র বিনয়ী হতে পারে সেটা মাইককে না দেখলে বুঝতাম না।
গতকাল কথা প্রসংগে বলছিল ওর আন্ডারগ্রেড হিস্ট্রিতে।
জিজ্ঞেস করলাম, বাংলাদেশের হিস্ট্রি কি জানো বলো?
বলে, আগে ইস্ট পাকিস্টান ছিল, পরে যুদ্ধ করে বাংলাদেশ হয়েছে।
জিজ্ঞেস করলাম, যুদ্ধে কতোজন মারা গেছে জানো?
জানে না।
বললাম, থ্রি মিলিয়ন।
শুনে শুধু চমকানো না, আকাশ থেকে পড়ার চেয়েও বেশি।
খেমারুজের কাহিনীর সাথে তুলনা করি।
সে আমাকে পালটা জিজ্ঞেস করে, "তুমি পাকিস্টানীদের সাথে কেনো কথা বলো? তোমাদের তো পাশেই বসা উচিত না।"
মাইককে কিছু লিংক পাঠাবো, 'বাংলাদেশ ১৯৭১'।
.
.
.
01 December, 2008
খুচরা দিনালাপ
লিখেছেন: - at 10:26 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment